Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা- না’মান ময়দান


                             না’মান ময়দান

পিতৃপুরুষের সাথে শপথ নিতে আমিও এসেছিলাম একদিন— না’মান ময়দানে। তারপর কেটে গেলো অনন্ত কাল। গাঢ় অন্ধকারে ঘটে গেল অনেক কিছু। ভাঙল পাহাড়, সমুদ্রও।  

এরপর একদিন মতৃগর্ভ ছিঁড়ে এলাম ফের, নাড়িকাটা উৎসব শেষে এই শস্যখেতে। ঘোর ভেঙে দেখি— চারপাশে মোহের শেকল। আর মশারির মতো ঘিরে আছে আগুনের মইয়াজাল।

মাঠ ভরতি ফেরারি ইঁদুরের দৌড়ঝাপ। চারদিকে পড়ে আছে কেবল মৃতপাতা। আমি যেন বসে আছি গোলাশূণ্য ঘরে একা, ডানাপোড়া পতঙ্গের মত নির্বিকার।

আহা! একদিন স্বর্গ থেকে এসেছিলাম এখানে। আজ যেন পথ হারানো এক নির্বোধ পথিক।


 —এ কে এম আব্দুল্লাহ 
০৬ জুন ২০১৬
বই: মাটির মাচায় দণ্ডিত প্রজাপতি