আমার ইদায়িতস্ক্রিনশর্ট- ০২
আকাশে নতুন চাঁদ জন্ম নিচ্ছে
আমার হাত ফসকে
পড়ে যাচ্ছে আকাশ।
প্রতিবেশী
মার্কেট
পকেটে নিয়ে দৌঁড়াচ্ছে
ঈদগাহ’র দিকে—
প্রার্থনা শেষে
নিয়ে আসবে
হাত ভরতি স্বর্গ।
আহা ! আমি স্বেদ্ধ চোখে দূর থেকেই—
চেখে নেব স্বর্গের স্বাদ।
—এ কে এম আব্দুল্লাহ
বই: সার্কাস গ্যালারি থেকে মি. আব্দুল্লাহর বয়ান

