বধির চোখ ▪️এ কে এম আব্দুল্লাহ
১
ফকিরাপুল চার্কোলের বাকেটে
সেদ্ধ হচ্ছে মধ্যবিত্ত চোখ।
মোহাম্মদপুরের পাশেই আস্তাবল
ভরদুপুর ভেঙ্গে মতিঝিলের মাঠে
ধূলো উড়ায় আমার পঙ্খিরাজের খুর।
২
সব দোকানপাট বন্ধ
চারপাশে বিস্ময়কর নীরবতা
কান পাতো-
‘দেখো’
লাটিমের মতো ঘুরছে
রাতের নিতম্ব।
১০/০২/২০১৮

