ট্যাকনিক্যালি,তোমাদের জীবানুযুক্ত মাফলার আমাদের গলায় জড়িয়ে-ই ছাড়ো ! আমরা নেশাখোরের মত ঝিমুতে ঝিমুতে তোমাদের কথা মতো জানোয়ার নিয়ে মানসম্মত রচনা লিখি আর নিজেকে জ্ঞানী ভাবতে থাকি।
কখনও নেশা কেটে গেলে জীবন নিয়ে মানসম্মত রচনা লিখতে বসলে ; রচনাগুলো গল্প হয়ে ওঠে। আর গল্পের প্রধান চরিত্রগুলো হুবহু তোমাদের চরিত্রের সাথে মিলে যায়।
লেখা শেষ হলে যখন রিভিশন দিতে বসি ; দেখি ঐ গল্পের ভেতরও আমাদের চরিত্রগুলো হুবহু বাস্তবতার মতো ; বোকা মানুষের।
০২/০৭/২০১৭ ॥ এ কে এম আব্দুল্লাহ

