লিফলেট
ছাপাখানার শ্রমিকের ঘাম মাখা চকচকে লিফলেটের ভাঁজ ভেঙ্গে যখন নেমে যায় সামাজিক ছায়া ; ক্লান্ত মন্ত্রগুলো ল্যাপ্টে রয় এই উদাসি দেওয়ালে, ফুটপাথে।
আর উৎসবিত সন্ধ্যায় মানুষের মাথা মাড়িয়ে মাইক্রোফোন কেঁপে ওঠে। এন্ড্রয়েড স্ক্রীন ভেঙ্গে বেরিয়ে আসে সারি সারি ব্যঙাচি।
এরপর,পেন্ডেল বানিয়ে সত্যায়িত হয় তাদের চরিত্র। আর আমরা আউটসাইডে কোরাস গাই :
“ তু খিচ মেরি ফটো, তু খিচ মেরি ফটো” ...
—এ কে এম আব্দুল্লাহ
২৮/১১/২০১৭

