অণুগল্প: হোয়াটসঅ্যাপের গ্রিন লাইট
প্রবাসী ছেলেকে- মা প্রতিদিন ফোন করে জিজ্ঞাসা করেন:
বাবা কেমন আছিস, খেয়েছিস?
ছেলে বিরক্ত হয়। একদিন ছেলে বল্ল:
মা প্রতিদিন একই কথা ভাললাগে না।
এর কয়েকদিন পর মা ছেলেকে টেক্স করলেন:
বাবা আজ কথা বলতে পারব না। শরীরটা ভালো না। ছেলে কিছুটা খুশিই হলো।
অনেকদিন পর,
মায়ের ফোনটা এখন ছেলের কাছে। কিন্তু মায়ের হোয়াটসঅ্যাপের নামের পাশে আর গ্রিন লাইট জ্বলে না।
এখন প্রতিদিন ছেলে মাকে টেক্স লিখে আর কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ডিলিট করে দেয়।
ছেলে বুঝতে পেরেছে—
‘কিছু স্মৃতি কোনোদিন মুছে ফেলা যায় না।’
________________________________________________
অণুগল্প : হোয়াটসঅ্যাপের গ্রিন লাইট ॥এ কে এম আব্দুল্লাহ
৩১ জুলাই ২০২৬

