একটি নিজস্ব গল্প
কিরিচের ধার দিয়ে হেঁটে যাচ্ছে জীবন। আর চোখ দুটো লোহার পেরেকে গেঁথে দেয়ালে ; আমি ঝাপ দিই রোজ জ্বলন্ত উনুনে।
ঝলসানো দেয়াল পেরুলেই নিজস্ব “নদী”— যে “নদীতে” ফুটন্ত পদ্ম আর নিজস্ব চাঁদের রোম্যান্স দেখব বলে, হাজার মিলিয়ন বছর নিজেকে পোড়াচ্ছি।
_______________________________________________
একটি নিজস্ব গল্প ॥ এ কে এম আব্দুল্লাহ

