পুড়া হাত
ধর্ষিতার চিৎকারগুলো মিলিয়ে গেলে ট্রাকেরডগায়; কিছুক্ষণ রোদে পুড়ি। আর মানবতার খোলস পরে ফিরি বাড়ি। হোয়াটস্অ্যাপে সেলফিগুলো আপলোড হতে হতে কুকার থেকে নেমে আসে একজোড়া পুড়া হাত।
হাতগুলো এখন কিচেনের ল্যাবে, ডি এন এ টেস্ট হচ্ছে। রক্ত,ঝোল আর লবণ সনাক্ত হবে আজ।
————————————————————————
পুড়া হাত ॥ এ কে এম আব্দুল্লাহ

