Header ad

header ads

এ কে এম আব্দুল্লাহর কবিতা- সন্ধ্যা পরবর্তি

 


                             সন্ধ্যা পরবর্তি

বুকের ভেতর ফেরারি পাখির বাসা। উদাসি পালকের মতো পড়ে আছে স্পন্দনগুলো। আর আঙুল বেয়ে নেমে এলে রক্তরাঙা ধোঁয়া ; ডানা ঝাপটায় ক্যামেরাফ্ল্যাশ। এভাবে আমার দৃষ্টি সরে এলে মতিঝিলের মোড়ে ; আলগা হয়ে যায়- আমি আর আমার বেঁচে থাকার যন্ত্র। এখন চারপাশে যেন সিমেট্রি দেয়াল। পাশ ফিরে ফিরে দেখি দীর্ঘ সূর্য। 

আহা! অলস মধ্যাহ্ন ভেঙে কখনও কি নেমে আসবে ভাতঘুম, পাথরের পালঙ্কে ?



________________________________________________

কবিতা: সন্ধ্যা পরবর্তি ॥ এ কে এম আব্দুল্লাহ॥ ৩০/০৫/২০১৭