Header ad

header ads

কবিতা: একটি পাঠপ্রতিক্রিয়া/ এ কে এম আব্দুল্লাহ

                একটি পাঠপ্রতিক্রিয়া এ কে এম আব্দুল্লাহ

পিটের  কুঁজো বেয়ে নেমে এলে অ্যাপেলগুলো— নিউটনের সূত্র ভেঙে— পেটগুলো মাথায় ওঠে।আমরা সেই মাথাগুলো সাজিয়ে রাখি— একবিংশ শতাব্দীর ড্রয়িংরুমে,কড়ই কাঠের সেলফে। 

আর আমরা ভ্যালভেটের সোফায় বসে— লাজের মাথা খাই। ফরাসিগন্ধ ছিটিয়ে সেই মাথায়ফুল ফোটাই। 

আমরা চার্কোলের বাকেটে কলিজা পুড়াই আর সেলফির ফ্লেক্সিলোডে নিজেকে চমকাই। 

আমাদের মাথায় এখন ঘুনপোকার বাস। আমরা বধির দৃষ্টি আর অন্ধকার কান নিয়ে— বিগব্যাং এর ভেতর দিয়ে হাঁটি। আর আমাদের মরে যাওয়া হৃদয় পেছনে পেছনে মোড়কউন্মোচন করে আমাদের ভেঙে যাওয়া করোটির। 

অতপর মৃত উপত্যকায় শামিয়ানা টাঙিয়ে—  কেউ এসে জানিয়ে যায় দীর্ঘ পাঠপ্রতিক্রিয়া। 

এরপর,শতাব্দী বদল হয়। লালরং কোনো বিল্ডিং এর ব্যাইজমেন্টে—  আমরা, লালফিতায় বন্ধিফাইলে ঢুকে পড়ি। আমাদের মাথায় ধূলো জমে। আমাদের চোখে,আমাদের কানে ধূলো জমে।আমরা ভুলে যাই আমাদের আইডি ডি-অ্যাকটিভেইট করার কথা। 

এভাবে অনন্তকাল আমরা ধূলোর স্তুপের ভেতর ঘরসংসার করতে করতে বেঁচে থাকি। বাঁচতেথাকি অন্যভাবে...